1 min read April 19, 2019
পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি
পীড়িতি করে যে জনে।

দয়াল তোমারও সনে পীড়িতি করিয়া
তোমারও সনে দয়াল পীড়িতি করিয়া
কান্দিতে জনম গেলরে

আগে জানি না রে দয়াল
তোর পীড়িতে পরান যাবে

আঙ্গুল কাঁটিয়া কলম বানাইয়া
নয়নের জলে করলাম কালি।

দয়াল হৃদয় চিড়িয়া লিখন লিখিয়া।
পাঠাইলাম বন্ধুর বাড়িরে
আগে জানি না রে দয়াল
তোর পীড়িতে পরান যাবে

সাগর সেচিলাম নগর মাগিলাম
মনিক পাইবার আশে।

দয়াল সাগর শুকালো মানিক লুকালো।
আপন কপালের দোষেরে
আগে জানি না রে দয়াল
তোর পীড়িতে পরান যাবে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পল্লীগীতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *