বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে
বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে ।
বন্ধুর বাড়ীর ফুলের গন্ধ
বন্ধুর বাড়ীর ফুলের গন্ধ,
আমার বাড়ী আসে ।
সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে ।
বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে
বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে ।
বন্ধুর বাড়ীর ফুলের গন্ধ
বন্ধুর বাড়ীর ফুলের গন্ধ,
আমার বাড়ী আসে ।
সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে ।
বন্ধুর বাড়ীর ফুল বাগানে
নানান বর্ণের ফুল ।
বন্ধুর বাড়ীর ফুল বাগানে
নানান বর্ণের ফুল ।
ফুলের গন্ধে মন আনন্দে
ফুলের গন্ধে মন আনন্দে,
ভ্রমরা আকুল ।
সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে ।
বন্ধুর বাড়ীর ফুলের কুঞ্জ
বাড়ীর পুর্ব ধারে ।
বন্ধুর বাড়ীর ফুলের কুঞ্জ
বাড়ীর পুর্ব ধারে ।
সেথায় বসে বাজায় বাঁশি
সেথায় বসে বাজায় বাঁশি,
প্রাণ নিল তার সুরে ।
সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে ।
বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে
বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে ।
বন্ধুর বাড়ীর ফুলের গন্ধ
বন্ধুর বাড়ীর ফুলের গন্ধ,
আমার বাড়ী আসে ।
সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে ।
সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে ।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
