উদাস উদাস দুপুরে ঝরা পাতার নূপুরে

নির্ম্মলা মিশ্র

Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: রতু মুখোপাধ্যায় 1 min read September 17, 2026

উদাস উদাস দুপুরে ঝরা পাতার নূপুরে
ডাহুক ডাকা মাঠ পেরিয়ে একলা যেয়োনা ।
কাউকে কিছু না বলে বাতাস ভরে আঁচলে
ও সোনা বৌ পঙ্খী হয়ে উড়তে চেয়োনা ।।

সোনা বৌ, গাঁয়ের সীমা ছাড়ালে
বিজন পথের আড়ালে
ওই পাঁজরের পিঞ্জরে মন
ফিরবেনা আর হারালে ।
ডাগর কালো নয়নে অমন বিনা কারণে
নয়নতারা ফুল ফুটিয়ে স্বপ্ন তুমি ছেয়োনা ।।

সোনা বৌ, ঘরের আগল খুলোনা
বাঁশীর ডাকে ভুলোনা
ময়ূর-মুখী হাতের বালায়
রিনিক্ ঝিনিক্ তুলোনা ।
ও বাবে গুনগুনিয়ে যেওনা কিছু শুনিয়ে
নতে পাবে রসিক ডাকাত ওভাবে গান গেয়োনা ।।

***

গান – উদাস উদাস দুপুরে ঝরা পাতার নূপুরে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নির্ম্মলা মিশ্র পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *