কালার প্রেমের কেন পাগল হইলাম

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

কালার প্রেমের কেন পাগল হইলাম
সহে না জ্বালা আমি কুলবালা
কলঙ্কের ডালা মাথায় লইলাম ॥

বাজায় শ্যামে বাঁশি মন করে উদাসী
নয়নজলে ভাসি বলে রাধা নাম।
প্রাণে বাঁচা দায় করি কী উপায়
সুখের আশায় কত দুঃখ সইলাম ॥

সদা যায়-আসে নিঃশ্বাসে-প্রশ্বাসে,
নয়নে ভাসে প্রেমময় শ্যাম।
সে নহে তো কঠিন পাব তারে একদিন
করিম দীনহীন আশায় রইলাম ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *