নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া যাবো আমরা বাইয়া

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া যাবো আমরা বাইয়া
মোদের গতি রোধ হবে না ঢেউ তুফানের ভয় রাখি না
থাকিতে সুজন নাইয়া যাব আমরা বাইয়া ॥

নাইয়া রে, স্বাধীন বাংলার সারি গেয়ে রঙিন পাল উড়াইয়া
কৃষক মজুর সবাই মিলে বাও নৌকা কৌতূহলে
সত্যের হাল রাখিয়া ॥

নাইয়া রে, পূর্বে রবি রাঙা ছবি উদয় গেল হইয়া
সোনার বাংলা গড়তে এবার কষক মজর হও হুঁশিয়ার
যাইও না ভুলিয়া ॥

নাইয়া রে, সাগর পাড়ি দিয়া রে নাও কিনারা ভিড়াইয়া
বাউল আবদুল করিম বলে হাসব একদিন সবাই মিলে
পরান খুলিয়া ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *