ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা

গৌরীপ্রসন্ন মজুমদার

Movie: অতল জলের আহ্বান Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: হেমন্ত মুখোপাধ্যায় 1 min read September 17, 2026

ভুল সবই ভুল।
এই জীবনের পাতায় পাতায় যা লেখা, সে ভুল ।
ভুল সবই ভুল।
এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা, সে ভুল ।।

প্রশ্ন করি নিজের কাছে কে আমি
কোথায় ছিলাম, কোথায় যাবো এই আমি ।
মেঘের ফাঁকে একটু চাঁদের ওই রেখা, সে ভুল ।।

চলে গেলে ডাকবে না তো কেউ পিছু
স্মৃতি আমার থাকবে না তো আর কিছু ।
যদি ভাবি এই আমি আর নই একা, সে ভুল ।।

***

গান – ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার সুজাতা চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *