যেথা রামধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালবেসে

গৌরীপ্রসন্ন মজুমদার

1 min read September 17, 2026

যেথা রামধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালবেসে

বল তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে ||

যেথা সব তিথি মধুতিথি, মধুরাতে জেগে থাকে নিতি

মন যেন প্রজাপতি হয়ে পাখা মেলে দিয়ে চলে ভেসে ||

যেথা শুধু আলো শুধু আশা সারাবেলা করে কানাকানি |

চির চেনা হয়ে পাশে থেকে হায় মনে মনে জানাজানি |

যেথা হাতখানি হাতে বাঁধা, বেনুবীনা একই সুরে সাধা

তাই যত কথা বলা বাঁকী, যায় গান হয়ে তারই রেশে ||

কথা- গৌরীপ্রসন্ন মজুমদার

সুর – রবীন চট্টোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক গৌরীপ্রসন্ন মজুমদার তালাত মাহমুদ রবীন চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *