গুরু বলে ধর পাড়ি মন হুঁস থেকে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

গুরু বলে ধর পাড়ি, মন হুঁস থেকে

ও নদীর উজান বাঁকে।।

ও নদীর মাঝখানে বসি

আছে এক মেয়ে রাক্ষসী

তার সুখ-সন্তান বেশী

ও মালের জাহাজ পাইলে পরে

সে যে মাল লুটে নেয় চুমকে।।

ও নদীর তিন ধারে তিন জন

ব্রহ্মা বিষ্ণু ত্রিলোচন

পাহারা দিচ্ছে সর্বক্ষণ

নদীতে বান ডাকিলে সুধ উঠে রে

ও তারা পান করে বসে সুখে।।

ফকির লালন শাহ তাই কয়

নদীর বান্দাল রাখা দায়

ও যেন কোন সময় কি হয়

প্রেম-নদীতে ডুব না, কিনু

ডুব দিলে ডুব যায় ফাঁকে।।

————————-

হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৩৩

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *