চলল দূতী কুঞ্জর জিতি মন্থরগতি-গামিনী

দীনবন্ধু দাস

1 min read September 17, 2026

চলল দূতী কুঞ্জর জিতি

মন্থরগতি-গামিনী।

খঞ্জন দিঠি অঞ্জন মিঠি

চঞ্চলমতি-চাহনি।।

জঙ্গল-তট- পন্থ নিকট

আসিক দেখিল গোপিনী।

গোপ সঙ্গে শ্যাম রঙ্গে

গোঠে কয়ল সাজনি।।

না পাঞা বিরল আখি ছলছল

ভাবিঞা আকুল গোপিকা।

নাহ-রমন- দরশন বিনু

কৈছে জীয়ব রাধিকা।।

যামুন-কূল চম্পক-মূল

তাঁহি বসিল নাগরী।

দীনবন্ধু পড়ল ধন্ধ

হইল বিপদ-পাগলী।।

———————

দূতী-সংবাদ ।। দীনবন্ধু দাস ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন দীনবন্ধু দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *