নয়নে লাগল যে রং

খান আতাউর রহমান

Movie: এ দেশ তোমার আমার (২৫ ডিসেম্বর ১৯৫৯) Lyricist: খান আতাউর রহমান, কণ্ঠ : মাহবুবা রহমান, 1 min read September 17, 2026

নয়নে লাগল যে রং
আহা তা কেউ জানে না
পরানে জাগল, জাগল যে গান
আহা তা কেউ জানে না ৷৷

গুন গুন গুন মনে মনে গেয়ে যাই
আমি প্রজাপতির পাখায় পাখায় উড়ে যাই
একলা পথে একা যে আর চলতে হবে না ৷৷

অচেনাকে আপন করে বাসব আমি ভালো
সেই তো আমার পাগল করা সূর্য ফোঁটায় আলো।
প্রাঙ্গণে মোর মেঘের ছায়া কেটে যায়
আজ সপ্তরঙে রামধনু কে এঁকে যায়
উজাড় করে দিলাম যারে সে তো জানে না ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি খান আতাউর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *